রাঙামাটিতে অভ্যন্তরীন নৌ চলাচল(যাত্রী পরিবহন) শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল(যাত্রী পরিবহন) সংস্থা, রাঙামাটি জোনের পক্ষ থেকে সংগঠনটির রিজার্ভ বাজারস্থ কার্যালয়ের পাশে এই ত্রাণ বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সারাদেশে যখন সরকারি নির্দেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয়া হয় তখন রাঙামাটিতেও বন্ধ হয়ে যায় লঞ্চ চলাচল। এতে বেকার হয়ে পরে জেলার বিভিন্ন উপজেলার সাথে যোগাযোগের অন্যতম মাধ্যম অভ্যন্তরীন লঞ্চের চালকসহ প্রায় ৩শত শ্রমিক। এই সকল শ্রমিকের আয়ের মাধ্যমটি বন্ধ হয়ে যাওয়ায় তাদের জীবনযাপন করা কষ্টকর হয়ে উঠে। এমন পরিস্থিতিতে ১শত শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করে অভ্যন্তরীন নৌ-চলাচল সংস্থাটি।
সংস্থাটির পক্ষ থেকে নৌযান শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। এই সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, রাঙামাটি জোনের সভাপতি মো. মঈন উদ্দিন সেলিম, রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. হেলাল উদ্দিন, রিজার্ভ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো.আনুয়ার মিয়া বানুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
সংস্থাটির পক্ষ থেকে জানানো হয় প্রতিজন শ্রমিককে ১০কেজি চালসহ চাল, পেঁয়াজ, চিনি, তৈলের মত নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়েছে। আমরা আশাকরি এইসব সামগ্রীদিয়ে প্রতিটি শ্রমিক পরিবার ১০-১৫দিন চালিয়ে নিতে পারবে নিজেদের। শুরুতে আমরা ১শত শ্রমিকে এইসব ত্রাণ সামগ্রী প্রদান করছি, পর্যায় ক্রমে সবাইকে দেওয়া হবে।
পরবর্র্তীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ চলাচল (যাত্রী পরিবহন) সংস্থা, রাঙামাটি জোনের সভাপতি মো. মঈন উদ্দিন সেলিমের পরিবারের পক্ষ থেকে পার্শবর্তী চাম্পার মার টিলা এলাকায় গীরব মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এই সময় তার স্কুলে পড়–য়া মেয়েও ব্যক্তিগত সঞ্চয়ের অর্থ রাঙামাটির জেলা প্রশাসকের হাতে তুলে দেয় করোনা প্রতিরোধে সরকারি তহবিলে জমাদানের জন্য।
Previous Articleপ্রাণচঞ্চল সমতাঘাট এখন প্রাণহীন
Next Article নিজের ঈদ খরচের টাকা ডিসি’র ত্রাণ তহবিলে দিলো দীঘি
