রাঙামাটি সদর উপজেলার একটি গোপন আস্তানা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বুধবার ভোর ৪টায় উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দা এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব অস্ত্র উদ্ধার করেন।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে, ২টি একে-৪৭, ১ টি এ্যাসেন্ট রাইফেল,দুটি পিস্তল,১৫ রাউন্ড গুলি।
সেনাসূত্র জানিয়েছে, পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক দলগুলোর সশস্ত্র শাখার একটি গ্রুপ পাহাড়ের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন ধরণের নাশকতা চালানোর এসব অস্ত্র মজুদ করে এমন তথ্যের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালায়। এসময় সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে এলাকাটিতে অভিযান চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এসব উদ্ধার করেন।
রাঙামাটি সেনা রিজিয়ন জানিয়েছে, যে কোন সন্ত্রাসী কার্যকলাপ ও নাশকতা প্রতিরোধে তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
