সারাদেশের ৭ হাজার ৫৯ জন সওজ’র ওয়ার্কচার্জড কর্মচারীকে নিয়মিত করার দাবিতে পূর্ণদিবস অবস্থান ধর্মঘট পালন করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের রাঙামাটি জেলা শাখা।
রোববার সকাল দশটা থেকে রাঙামাটি জেলার সওজ’র নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সামনে দিনব্যাপী পূর্নদিবস অবস্থান ধর্মঘট শুরু হয়। ধর্মঘট চলে বিকেল পাঁচটা পর্যন্ত।
পূর্ণদিবস অবস্থান ধর্মঘটে জেলা সড়ক ও জনপথ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোক্তার আহমদ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি কালামনি চাকমা, সাধারণ সম্পাদক আবুল হাসেম, সহ-সাধারণ সম্পাদক শাহ আলম, সাংগঠনিক সম্পাদক তরুন কান্তি দে, কুঞ্জ মনি ত্রিপুরা, ্র্রমিক নেতা নাদিরুজ্জামান প্রমুখ।
অবস্থান ধর্মঘটে আন্দোলনকারীরা বলেন, ‘আমরা সরকারি চাকুরি করার পরও চাকুরি শেষে আমাদের খালি হাতে ঘরে ফিরতে হয়। দীর্ঘদিন ধরে ওয়ার্কচার্জড শ্রমিকদের চাকুরি নিয়মিত করার জন্য আমরা আন্দোলন করে আসছি। কিন্তু প্রশাসনের টনক নড়ছে না।’
এ দাবি মানা নাহলে আগামী ২৮ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকায় কাফনের কাপড় পড়ে অবস্থান ধর্মঘট পালন করার হুশিয়ারি দেন শ্রমিক নেতারা।
Previous Articleখাগড়াছড়িতে তিন পাহাড়ী সংগঠনের বিক্ষোভ
Next Article শিক্ষা সমাপনী পরীক্ষায় রাঙামাটির ১৪ হাজার ৪৪২ শিশু

১ Comment
Serajul Islam