জিয়াউল জিয়া ॥
রাঙামাটি শহরের ভূমিকম্পে ঝুল্লিক্যা পাহাড়ের নির্মাণাধীন সংযোগ সেতু জোড়ায় এবং ৩য় তলা বিশিষ্ট মসজিদের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। একইসাথে তারাহুড়ো করে নামতে গিয়ে ও ঘুমন্ত অবস্থায় মাথায় বোতল পড়ে ৩জন আহতর খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জনায়, ফজরের নামাজ আদায় করার সময় হঠাৎ মসজিদটি কেঁপে উঠে। নামাজ শেষে বের হয়ে দেখা যায় মসজিদের দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল।
একই সাথে শহরের সাথে পুরানপাড়া ও ঝুুল্লিক্যা পাহাড়ের ওয়াই আকৃতির নির্মাণাধীন সেতুর দুই গার্ডারের সংযোগ স্থলে হালকা ফাটল দেখা গেছে।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, মসজিদ ও সেতু দুটি পার্বত্য চট্টগ্রাম উয়ন্নয়ন বোর্ড বাস্তবায়ন করেছে। মসজিদটির দেয়ালে ফাটল দেখার কথা নিশ্চিত করে বলেন, নামাজ আদায়ে কোনও সমস্যা হবে না। যে ফাটল দেখা দিয়েছে তা সংস্কারের জন্য উদ্যোগ করা হবে। একই সাথে সেতুর দুই গার্ডারের অংশে এক্সপানশন জয়েন্ট রাখা হয়। এটি ফাটল না। এতে ঝুঁকির কোন শঙ্কা নেই।
