রাঙামাটি শহরের সরকারি মহিলা কলেজের প্রবেশ মুখেই কাপ্তাই হ্রদের উপর নির্মিতব্য অবৈধ একটি ভবনের ভীত নির্মাণের সময় মাটিছাপা পড়ে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন,আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন- সেন্টু মিয়া (৪১), আঙ্গুর আলী (৬৫) এবং মোঃ পাপ্পু মিয়া (৩৫)। আহত সাইফুলের বয়স ৪০।
রাঙামাটি ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার উদয়ন চাকমা আহত ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আহদের রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিরর করিম আকবর জানিয়েছেন,রবিবার দুপুর একটার পর মহিলা কলেজের পাশেই পারভীন নামের এক স্কুল শিক্ষিকার নির্মানাধীন ভবনের ভীত নির্মাণের মাটি কাটার সময় মাটিচাপা পড়ে ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।
তাৎক্ষনিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে হ্রদ দখল করে ভবন নির্মাণে বিস্ময় প্রকাশ করে ভবন মালিকের বিরুদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। তিনি ভবন মালিকের বিরুদ্ধে হত্যামামলা করা হবে বলেও জানিয়েছেন।
প্রসঙ্হত,নির্মানাধীন ভবনটির মালিক যুবলীগ নেতা সেলিম ও মহিলা আওয়ামীলীগ নেত্রী জ্যোৎস্না আক্তাদের বোন পারভীন আক্তার। তিনি কাটাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বলে জানিয়েছেন প্রতিবেশীরা। 
