বাংলাদেশ নি¤œ আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সারা দেশের ন্যায় রাঙামাটিতেও আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন’র আয়োজনে এই শোভাযাত্রা ও আলোচনা সভা অনু্িষ্ঠত হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. আলমগীর কবীর, সিভিল সার্জান ডা. শহিদ তালুকদার, রাঙামাটি মেডিকেল কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ডা. আবুল কালাম আজাদ।
আলোচনা সভায় বক্তারা বলেন, তলা বিহীন ঝুড়ি থেকে দেশ আজ উপচেপড়া ঝুড়িতে রূপান্তর হয়েছে। বঙ্গবন্ধুর কন্যা দেশকে উন্নয়নের উচ্চ স্থানে নিয়ে যাওয়ার লক্ষে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে তার কন্যা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন বক্তারা।
