পার্বত্য চট্টগ্রাম প্রতিবেদন ॥
রাঙামাটি জেলা পুলিশ সদস্যদের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলার নিউ পুলিশ লাইন্সে (সুখীনীলগঞ্জ)-এই সভা আয়োজন করা হয়। কল্যাণ সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন।
এসময় পুলিশ সুপার মহোদয় বলেন, আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য। আমাদেরকে পেশাদারিত্বের সাথে কাজ করতে হবে। আমাদের প্রতিটি কাজে মানবিক হতে হবে। আমরা রাঙামাটি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি তথা রাঙামাটি জেলা পুলিশের উন্নয়নে একসাথে কাজ করবো। এছাড়াও পুলিশ সুপার নানাবিধ দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙামাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও রাঙামাটি পার্বত্য জেলার সকল থানা, ফাঁড়ি, ক্যাম্পে কর্মরত পুলিশ সদস্যবৃন্দ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন।
