নিজস্ব প্রতিবেদক ॥
সারাদেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১। ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ এই স্লোগানকে উপজীব্য করে শনিবার সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে র্যালি শুরু হয়। র্যালিটি জেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাঁঠালতলীস্থ জেলা পরিসংখ্যান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) মো. নুর উজ জমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ।
