‘দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, হ্রাস করবে জীবন ও সম্পদের ঝুঁকি এই স্লোগান নিয়ে রাঙামাটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়ছে।
রোববার সকালে পৌরসভা থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকরে কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফি কমালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুফি উল্লাহসহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বক্তারা বলেন, রাঙামাটি এখন দুর্যোগপ্রবণ এলাকায় রূপ নিয়েছে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত যে বৃষ্টিপাত হয়ে তাতে সেকোন সময় পাহাড় ধসের মতো ঘটনা ঘটতে পারে। গত দুই বছরে প্রায় ১৩০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ বলেন, এবার সকলকে আরো সর্তক হতে হবে অতি বৃষ্টি কারণে পাহাড় ধসের ঘটনা ঘটলেও যেন কোন প্রাণহানির ঘটনা না ঘটে। এর প্রস্তুতি হিসেবে প্রতিটি বাড়িবাড়ি দুর্যোগকালীন সময়ে প্রস্তুতি সম্পর্কে সকলকে আরো সচেতন করতে হবে।
