রাঙামাটিতে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা বেরিয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর একদিন আগে,রবিবার বিকালে শহরের পৌরচত্বর থেকে জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার ,সাধারন সম্পাদক প্রকাশ চাকমা এবং সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপুর নেতৃত্বে এই শোভাযাত্রাটি বের হয়।
শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে। এসময় র্যালির সামনে জাতীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা বহন করতে দেখা যায় নেতাকর্মীদের।
