নিজস্ব প্রতিবেদক ॥
গীতা জয়ন্তী উৎসব উপলক্ষে শ্রীশ্রী গৌর সুন্দর নামহট্ট সংঘ মেঘা ইয়থ সিঙ্গাপুর এর উদ্যোগে রাঙামাটিতে গীতা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি শহরের জগদ্ধাত্রী মাতৃমন্দিরে গীতা বিতরণ কার্যক্রম আয়োজন করা হয়। গীতা বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কান্তি মহাজনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শ্রীশ্রী নব বৃন্দাবন রাধারাস মন্দিরের অধ্যক্ষ নিতাই নুপুর দাশ। বিশেষ অতিথি ছিলেন জগদ্ধাত্রী মাতৃমন্দিরের সভাপতি বিমল কান্তি দে, অর্থ সম্পাদক সুজিত পাল, শংকর মিশনের উপদেষ্টা দিলীপ নন্দী, সহ-সভাপতি মৃদুল ধর, গীতা শিক্ষা সমন্বয় কমিটির সভাপতি উত্তম দত্ত, রবিন দাশ। গীতা শিক্ষা সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সোহেল সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রীশ্রী গৌর সুন্দর নামহট্ট সংঘ মেঘা ইয়থ সিঙ্গাপুর এর প্রতিনিধি চৈতি দাশ। উক্ত অনুষ্ঠানে গীতা পাঠ করেন গীতা শিক্ষার্থী অরিত্রী চৌধুরী।
এসময় বক্তারা গীতার আলোকে নিজেকে গড়ে তুলে আধ্যাত্মিক উন্নয়ন ঘটানোর মাধ্যমে নিজের মুক্তি এবং জগতের সকল মানুষের কল্যাণের পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একশ শিক্ষার্থীর হাতে গীতা তুলে দেয়া হয়।
