রাঙামাটি শহরের কালিন্দীপুর সোশাল ক্লাবে জুয়ার আসর থেকে ২৯জন জুয়াড়িকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে ক্লাবটিতে ‘গোপন তথ্যের’ ভিত্তিতে অভিযান চালান রাঙামাটি জেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জুয়া খেলা অবস্থায় ২৯জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৭৭ হাজার ৫৯০ টাকা জব্দ এবং বিপুল পরিমাণ জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালত আটককৃতদেরকে ১৮৬৭ এর ৩ দ্বারা মোতাবেক প্রতিজনকে ১০০ টাকা করে অর্থ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো- প্রয়াস চাকমা, কানুরণ চাকমা, মানিক চাকমা, কেরল কৃষ্ণ চাকমা, রিপন চাকমা, গিরি চাকমা, মাহাবুব আলম, শান্ত মারমা, জগৎ জ্যোতি চাকমা, সুমতি রঞ্জন চাকমা, দয়াল কান্তি চাকমা, জ্ঞান প্রিয় চাকমা, মনি চাকমা, দিপন চাকমা, টিপু চাকমা, সুনীল চাকমা, সনেন প্রিয় চাকমা, মিলন বিকাশ চাকমা, জীবন তালুকদার, সুনীল কান্তি চাকমা, মৃণীল চাকমা, মঙ্গল কুমার চাকমা, মো. জিয়া, মায়া চাকমা, অতুল চাকমা, অন্নদহ রঞ্জন চাকমা, দয়াল চাকমা, এমভি চাকমা, সুমন চাকমা।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাস বলেন, ‘আমরা গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশসহ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থা তাদেরকে আটক করি। এসময় তাদের কাছে পাওয়া সকল টাকা জব্দ করা হয় এবং জুয়া খেলার সরঞ্জাম উদ্ধার করা হয়। তাদের সার্বিক অবস্থা বিবেচনা করে অর্থ দন্ড প্রদান করে ‘মুচলেকা’ নিয়ে আমরা তাদের ছেড়ে দেয়া হয়। এছাড়া ক্লাব ঘরটিকে সিলগালা করে দেয়া হয়েছে।’
