পার্বত্য জেলা রাঙামাটিতে সর্বশেষ ২৪ ঘন্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরো ৮০ জন। এদের মধ্যে ৫৫ জনই রাঙামাটি শহরের।
জেলা সিভিল সার্জন অফিস জানাচ্ছে,গত ২৪ ঘন্টায় জেলায় মোট ২২৯ জন করোনা পরীক্ষা করিয়েছেন,যাদের মধ্যে পজিটিভ হয়েছেন ৮০ জন,সংক্রমনের হার আগের দিনের চেয়েও বেড়ে হয়েছে ৩৪.৯৩%।
এদিন সংক্রমিতদের মধ্যে রাঙামাটি শহরে ৫৫ জন, কাউখালীতে ৫ জন, বিলাইছড়ি ৪ জন, লংগদু ৬ জন, কাপ্তাই ৬ জন,বরকল ৩ জন এবং রাজস্থলীতে ১ জন রয়েছেন। সনাক্ত ৮০ জনের মধ্যে পিসিআর ল্যাবে ৫১ জন এবং এন্টিজেন টেস্টে ২৯ জন শনাক্ত হন।
এদিকে মঙ্গলবার রাঙামাটিতে নতুন করে টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৪৫৪ জন, এনিয়ে প্রথম ডোজ নেয়া মোট নাগরিক হলেন ৪৫ হাজার ৫৯৯ জন। এদিন দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩০ জন,ফলে দ্বিতীয় ডোজ নেয়া মোট সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ২৪ জনে।
