সাইফুল বিন হাসান ॥
রাঙামাটি শহরের কলেজ গেইডে অনলাইনের আউটসোর্সিং সেন্টারের যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বিকালে এই আউটসোর্সিং সেন্টারের উদ্বোধন করেন তরুণ সমাজ সেবক ও বাংলাদেশ ছাত্রলীগ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (সাইদুল)।
এসময় অনলাইন আউটসোর্সিংয়ের পরিচালক রিফাত সুমনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন রাঙামাটি জেলা ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক (বাবু)।
বক্তারা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর এগিয়ে যাওয়ার এ যাত্রায় বিশেষ ভূমিকা হচ্ছে ডিজিটাল পদ্ধতি। সারা বিশ্বের সাথে বাংলাদেশও এখন ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে যাচ্ছে। এ এগিয়ে যাওয়ার জন্য সরকার নানান উদ্যোগ গ্রহণ করছে। বর্তমানে তরুণ সমাজ চাকরির পিছনের না দৌঁড়িয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিজের জীবন-জীবিকা পরিচালনা করছে।
বক্তারা আরও বলেন, রাঙামাটির বহু ছেলেমেয়ে এখন আউটসোর্সিং করে নিজেরা যেমন চলছে, ঠিক তেমনিভাবে পরিবারও চালাচ্ছে। কলেজ গেইটে এ ধরণে সেন্টার আরও বহু ছেলেমেয়েকে কাজ শেখার এবং কাজ করে টাকা আয়ের সুযোগ করে দিয়েছে। তাই সবার প্রয়োজন এ আউটসোর্সিং সেন্টারকে আরও যেনো বাড়ানো যায় এবং সার্বিক সুযোগ সুবিধা যেনো নিশ্চিত করা যায় সে জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া।
সভায় আউটসোর্সিং সেন্টারের পরিচালক রিফাত সুমন বলেন, আমরা তরুণ সমাজকে চাকরির পিছনে না দৌঁড়ে যেনো ঘরে বসে টাকা আয় করতে পারে সে জন্য সুযোগ করে দিচ্ছি। ইতিমধ্যে বহু ছেলেমেয়ে আমাদের এখান থেকে আউটসোর্সিং কাজ শিখে বর্তমানে আমাদের সাথে কাজ করে টাকা আয় করছে। তাই আমরা আশা করবো যাদের এই ধরনের ইচ্ছে আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এছাড়া এ কাজকে এগিয়ে নিতে আমাদের বহু বেগ পেতে হচ্ছে, তাই রাঙামাটির বিত্তবানরা আমাদের পাশে এসে দাঁড়াবে বলেও আশা রাখি।
