খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার এক মাদ্রাসা ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। সে পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের এক নারী ইউপি সদস্য’র কণ্যা। তার পিতা পানছড়ির একটি মাদ্রাসার পরিচালনা কমিটির অভিভাবক সদস্য এবং একটি সরকারি অফিসে কর্মরত।
আলিম ২য় বর্ষে অধ্যয়নরত ছাত্রীটি ঠিক কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।
গত ২২মে বেলা ১০টার দিকে অজ্ঞাত কারণে বাড়ির পাশের বাগানে বিষপান করে। তখন পার্শ্ববর্তী জমিতে গরু চরানো রাখাল তার শোচনীয় অবস্থা দেখতে পেয়ে বাড়িতে খবর দেয়।
পরে স্থানীয় মানুষজন ও অভিভাবক এসে তাকে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক, প্রাথমিক চিকিৎসা শেষে তাকে জেলা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে। গতরাত ২৪মে সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
