চট্টগ্রামের জেলার রাউজানে তিন মাস ধরে চলা ‘নারকীয় সন্ত্রাস, কাগতিয়া মাদরাসার বিরুদ্ধে ষড়ষন্ত্র বন্ধ করা এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও হয়রানি অবসানের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে মুনিরীয়া যুব তবলীগ কমিটির উদ্যোগে রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় মানববন্ধন ও সমাবেশ করেছে সংগঠনটির নেতাকর্মী সমর্থক ও মুক্তিযোদ্ধা ফোরাম নামের একটি সংগঠন।
সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলা পরিষদ প্রাঙ্গনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রসেনার প্রতিষ্ঠাতা সভাপতি হাজী মোঃ ইউছুফ, বাঘাইছড়ি উপজেলা মুনিরিয়া তবলীগ কমিটির সভাপতি মোঃ ওসমান গনি, বাঘাইছড়ি উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবদুল হালিম।
এসময় বক্তারা বলেন, ‘বিগত তিন মাস ধরে রাউজান জুড়ে যে বর্বরতা চলছে সেটা যেন পাকিস্তানি হানাদারদের উত্তরসুরিদেরই কর্মকান্ড। বাড়ী ঘর লুটপাট ব্যবসা প্রতিষ্টান ধবংস,নিরীহ মানুষকে শারীরিক ও মানসিক ভাবে লাঞ্চিত করা হচ্ছে। সাধারন মানুষ আজ গৃহহারা। মিথ্যা মামলার কারনে শত শত মানুষ পরিবার পরিজন ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে।’
বক্তারা আরো বলেন, স্থানীয় এমপি ফজলে করিমের নির্দেশে চলমান এ নৈরাজ্য দিনের পর দিন বেড়েই চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে মিশন ভিশন তাকে যেন রাউজানে গলা টিপে হত্যা করা হচ্ছে। এছাড়াও প্রশাসনের উর্ধ্বতর কর্তৃপক্ষের নিকট রাউজানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার যথাযথ পদক্ষেপ গ্রহনের জোর দাবি জানানো হয়।
Previous Articleরাঙামাটিতে সাংবাদিক চৌধুরী হারুনের বাসায় ভাংচুর,মামলা
Next Article রাবিপ্রবিতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কোর্স শুরু
