কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন অটোরিকশা সিএনজি চালক সমবায় সমিতির অফিস কক্ষ উদ্বোধন করা হয়েছে। এসময় সমিতির সদস্যদের পরিচিত সভাও অনুষ্ঠিত হয়। শনিবার সকালে রাইখালী ইউনিয়ন পরিষদ সংলগ্ন সমিতির নিজস্হ কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে অফিসের উদ্বোধন করেন। সমিতির সভাপতি মো. সেকান্দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, কাপ্তাই উপজেলা সমবায় কর্মকর্তা নাদিরা বেগম, চন্দ্রঘোনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইশতিয়াক, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক অজয় কুমার সেন, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইউসুফ তালুকদার।
