কাপ্তাই রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র পরিদর্শন করেছে রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান। বুধবার রাইখালি কৃষি গবেষণা কেন্দ্রে গেলে জেলা প্রশাসককে স্বাগত জানান গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড: আলতাফ হোসেন।
এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার রিয়াদ হাসান গৌরব, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাই সহ গবেষণা কেন্দ্রের বিজ্ঞানিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক গবেষণা কেন্দ্রের নিজস্ব বিজ্ঞানিদের উদ্ভাবিত বিভিন্ন ফলের চারা দেখে মুগ্ধ হন। তিনি গবেষণা কেন্দ্রের উন্নয়নে জেলা প্রশাসনের সব ধরনের সহোযোগিতার আশ্বাস দেন। পরে জেলা প্রশাসক গবেষণা কেন্দ্রে বারি ৪ জাতের পেয়ারা গাছের চারা রোপণ করেন।
