রিকোর্স চাকমা ॥
‘মুজিব বর্ষের সফলতা, দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ এই প্রতিপাদ্যে রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুন।
এতে আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এসএম ফেরদৌস ইসলাম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাঙামাটি ফায়ার স্টেশন সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিণয় চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন দেওয়ান, জেলা স্কাউটস সেক্রেটারি নুরুল আবছার, আনসার প্রতিনিধি, রেড ক্রিসেন্ট, স্কাউট, আরবান স্বেচ্ছাসেবকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা, দুর্যোগ মোকাবেলায় সকলের সচেতনতা জরুরি। রাঙামাটিতে ২০১৭ সালের ১৩ জুনে ঘটে যাওয়া ভয়াবহ পাহাড় ধসের ঘটনার স্মৃতি মনে করিয়ে সকলকে সামনে বর্ষা মৌসুমে আগাম প্রস্তুতি গ্রহণের আহ্বান জানানো হয়।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে জাতীয় দুর্যোগ দিবসে ফায়ার সার্ভিসের জনসচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়।
