সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ’ উদযাপন করবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এ লক্ষ্যে বুধবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষ (এনেক্স) ভবনে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে সভায় মুজিববর্ষ উপলক্ষে ১৭ মার্চ সকালে রাঙামাটি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে ভেদভেদীস্থ বঙ্গবন্ধু ভাস্কর্যে গিয়ে শেষ হয়ে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। এরপর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষ (এনেক্স) ভবনে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন, আলোচনা সভা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদ কর্তৃক বঙ্গবন্ধু উপবৃত্তি প্রদান ও সন্ধ্যায় চিংহ্লামং মারী স্টেডিয়ামে ফানুস উড়ানো এবং ৭ মার্চ থেকে পুরো মার্চ মাস পর্যন্ত বঙ্গবন্ধুর ভাস্কর্যে আলোকসজ্জাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে এর আগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যা বৃষ কেতু চাকমা’র সভাপতিত্বে তার অফিস কক্ষে আগামী ৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় পাট দিবসের দিন জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে সকালে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়ে পরিষদ সভাকক্ষ আলোচনাসভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, পরিষদ সদস্য অংসুইপ্রু চৌধুরী, পরিষদ সদস্য সাধন মনি চাকমা, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য সান্তনা চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা খোরশেদুল আলম চৌধুরী, পরিষদ সদস্য জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা’সহ পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
