নিজস্ব প্রতিবেদক,খাগড়াছড়ি
খাগড়াছড়ির ভাইবোনছড়া এলাকায় সড়ক দূর্ঘটনায় মোঃ নাঈম(১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪) দুপুরে ভাইবোনছড়ার মায়াবিনী লেকের প্রবেশমুখে এই দূর্ঘটনা ঘটে। সে পানছড়ির মোহাম্মদপুর গ্রামের মোঃ নাছিরের সন্তান। নাঈম পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানিয়েছেন, ঈদের দিন ঈদের আনন্দ উপভোগ করতে বন্ধুদের সাথে স্থানীয় পর্যটন স্পট মায়াবিনী লেকে যাচ্ছিল নাঈম। এসময় প্রবেশমুখে দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের বহনকারি অটোরিক্সাকে ধাক্কা দিলে অটোতে বসা নাঈমের মাথা থেঁতলে যায়।
ভাইবোনছড়া পুলিশ ফাঁড়ির কর্মকর্তা শিমুল কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
