মানিকছড়ি প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলার বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে ল্যাপটপ, হারমোনিয়াম, ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী বিতরণ করেছে জেলা পরিষদ। শনিবার বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো. মাঈন উদ্দীন উপস্থিত থেকে উপজেলার ৮টি সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানে জেলা পরিষদের পক্ষ থেকে ল্যাপটপ, হারমুনিয়াম, ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী বিতরণ করেন।
এর মধ্যে প্রেসক্লাবে ল্যাপটপ, মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটিকে হারমোনিয়াম ও অন্যান্য প্রতিষ্ঠানে ফুটবল, ভলিবল, ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মনির হোসেন, সদস্য মো. আলমগীর হোসেন, মো. রবিউল হোসেন, বড়ডলু উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মো. বশির আহম্মদ, একতা যুব সংঘের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হানিফ, পূর্বাণী ক্লাবের সভাপতি মো. হাসান আলী ও মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটির সভাপতি মো. আবদুর রহিম।
