মানিকছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার খাড়িছড়া এলাকা থেকে নিখোঁজ হওয়া মো. আবদুল কাদের(৪৫) ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর সন্ধান মেলেনি। ক্ষুদ্র ব্যবসায়ী ও চা শ্রমিক পরিবহন ঠিকাদার আব্দুল কাদেরকে উদ্ধারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শুক্রবার বিকেল পৌনে ৪টায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের আমতলা তিন রাস্তার মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের, স্থায়ী কমিটি সদস্য ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সংগঠনের আইন সম্পাদক (কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মর্যাদা) ও লিগ্যাল কমিটির সদস্য সচিব, স্থায়ী কমিটির সদস্য এ্যাডভোকেট মো. আলম খান, স্থায়ী কমিটির সদস্য ও খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন, স্থায়ী কমিটির সদস্য ও জেলা কমিটির সহসাধারণ সম্পাদক মো.আবদুল মজিদ, স্থায়ী কমিটির সহ-ভূমি সম্পাদক মো. আবদুল মালেক, এস এম মাসুম রানা, মাটিরাংগা উপজেলা ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মো. মোকতাদের হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. জালাল আহম্মেদ, মো. জাহিদ হোসেন, মো. রবিউল হোসেন, প্রচার সম্পাদক পারভেজ আহম্মেদ, রামগড় মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূর নবী লিডার ও উপজেলা সমন্বয়ক মো. সাহাব উদ্দিন, মো. কাউছার হোসেন, মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বক্তব্যকালে অধ্যক্ষ আবু তাহের বলেন, অপহৃত মো. আবদুল কাদেরকে দ্রুত উদ্ধার করতে হবে। অন্যতায় ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে চিরুনি অভিযানের আহ্বান জানান বক্তারা।
