প্রাথমিক শিক্ষা পদকের লড়াইয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গেলবারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষকসহ অপরাপর প্রতিযোগিদোর পেছনে ফেলে মাটিরাঙ্গা উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন দুর্গম গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মাসুদ পারভেজ। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র নেতৃত্বে বোর্ডে সাক্ষাতকার গ্রহণ শেষে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে শ্রেষ্ঠ ‘প্রধান শিক্ষক’ হিসাবে তার নাম ঘোষনা করেন মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান।
মো. মাসুদ পারভেজ ২০০৩ সালে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা পেশায় যোগদান করেন। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধান শিক্ষক হিসেবে পদোন্নতি পেয়ে গকুলপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই শিক্ষার গুনগত মান নিশ্চিত করার পাশাপাশি বনানয়নেও দৃষ্টান্ত স্থাপন করেন তিনি। কর্মরত শিক্ষকদের আন্তরিকতায় ঝড়েপড়া রোধ করে শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে সফলতার পরিচয় দিয়েছেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো: মাসুদ পারভেজ।
মাটিরাঙ্গা উপজলোর সেরা ‘প্রধান শিক্ষক’ হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়ে মো: মাসুদ পারভজে বলনে, ‘এ অর্জন আমার একক কোনো কৃতিত্ব নয়। বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও তাদরে অভিভাবকদের ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতায় আমি এ সাফল্য অর্জন করেছি।’
