খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বজ্রপাতে নিহত মা ও ছেলের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। রোববার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ হাসপাতাল কমপ্লেক্সে গিয়ে নিহত আয়েশা খাতুনের স্বামী মো. আব্দুল খালেকের হাতে অনুদানের চল্লিশ হাজার টাকা প্রদান করেন। পরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বজ্রপাতে আহতদের দেখতে যান। এবং তাদের চিকিৎসার খোঁজ কবর নেন।
এ সময় অন্যান্যের মধ্যে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামছুদ্দিন ভুইয়া, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: খায়রুল আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর ও তাইন্দং ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীরসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, রোববার ভোরের দিকে আকস্মিক বজ্রপাতে আয়েশা খাতুন ও আব্দুল মমিন নামে মা ও ছেলে নিহত হয়। এ ঘটনায় একই পরিবারের আরও দুইজন আহত হয়।
