মাটিরাঙ্গা প্রতিনিধি ॥
জাতির পিতা বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘর পেল ১৪০ গৃহহীন পরিবার। রোববার বেলা সাড়ে ১১ টারর দিকে সারা দেশের ন্যায় খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ভিডিও কন্ফারেন্সের মাধ্যমে উপকারভোগীদের মাঝে নবনির্মিত ঘর প্রদানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর পরপরই ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান কার্যক্রমের (দ্বিতীয় পর্যায়) আওতায় মাটিরাঙ্গার ১৪০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি ও বন্দোবস্তকৃত জমির দলিল হস্তান্তর করেন খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (অ:দা) ফারজানা আক্তার ববি’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী। অনুষ্ঠানে বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর ও উপকারভোগী মৃদুল চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: আবু সাঈদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক উদ্যোগের ফলেই সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায় গৃহহীন ও ভুমিহীন পরিবার গুলো মাথা গোজার ঠাই পেল।
মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম বলেন, বর্তমান সরকারের আমলে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এমমন ঘোষনার সুফল পাবে মাটিরাঙ্গার গৃহহীন মানুষ।
মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজ কুমার শীল, সহকারী পোগ্রামার রাজীব রায় চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা বাদশাহ ফয়সাল, গোমতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ফারুক হোসেন লিটন ও আমতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল গনি ছাড়াও সরকারী পদস্থ কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
