দক্ষিন-পূর্ব এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ কাপ্তাইলেকে মাছের প্রাকৃতিক প্রজননের মৌসুমে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)। মঙ্গলবার সকালে লংগদু উপজেলার কাট্টলী বিলের অভয়াশ্রমে ৪ টন কার্প জাতীয় (রুই,কাতাল,মৃগেল) মাছের পোনা অবমুক্ত করা হয়। বিএফডিসি’র রাঙামাটি ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম উপস্থিত থেকে এসব পোনা অবমুক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা নবআলো চাকমা, বিএফডিসির উপজেলা ব্যবস্থাপক আকবর হোসেন , ইসমাইল হোসেন, নাছির উদ্দিন সোহেল প্রমূখ।
আকবর হোসেন জানান, ‘কাপ্তাই হ্রদে মাছের প্রাকৃতিক প্রজননের মৌসুমে বিএফডিসি প্রতি বছর কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করে থাকে। গত দুই বছর যাবৎ নিজস্ব হ্যাচারীতে উৎপাদিত পোনা কাপ্তাই হ্রদে অবমুক্ত করা হচ্ছে।’
উল্লেখ্য গত ৩০ এপ্রিল মধ্যরাত থেকে পরবর্তী তিন মাসের জন্য কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছধরা, সংরক্ষন ও পরিবহনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন। মা মাছের ডিম ছাড়ার এ মৌসুমে প্রাকৃতিক প্রজননের পাশাপাশি কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন।
Previous Articleনাইক্ষ্যংছড়ি সদর ইউপির প্যানেল চেয়ারম্যান হলেন ইউছুপ
Next Article বান্দরবানে করোনা শনাক্ত রোগীর সংখ্যা নিয়ে ধুম্রজাল
