কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে প্রতিবছরের মত এ বছরও মাছের পোনা অবমুক্ত কর্মসূচী পালন করেছে বিজিবি রাঙামাটি সেক্টর। এ বছর বিজিবি’র পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির ১১,৯০০ পোনা ছাড়া হয়। রবিবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশে রাঙামাটি সদর সেক্টর সংলগ্ন লেকে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাঙামাটি সদর সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল খালেক, পিএসসি। এসময় বিজিবি সদর সেক্টরের ভারপ্রাপ্ত অপারেশন অফিসার, ভারপ্রাপ্ত লজিস্টিক অফিসার, জুনিয়র কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অবমুক্ত করা পোনায় রুই মাছ ৫০০ পিস, কাতল মাছ ৫০০ পিস, মৃগেল ৩০০ পিস ও অন্যান্য মাছ ১০,৬০০ পিস। প্রতিবছরই এ সময়ে বিজিবি রাঙামাটি সদর সেক্টরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করা হয়।
Previous Articleরাবিপ্রবিতে প্রোগ্রামিং ল্যাংগুয়েজ কোর্স শুরু
Next Article কেন প্রতিবছরই ডুবছে ‘সিম্বল অব রাঙামাটি’
