নিজস্ব প্রতিবেদক, লংগদু ॥
লংগদুতে থানা পুলিশের উদ্যোগে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসব মুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মাইনীমুখ ইউনিয়নে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতবার উপজেলার মাইনীমুখ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মাইনীমুখ বাজার ব্যাবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আব্দুর রশীদ।
লংগদু থানার উপ পরিদর্শক (এসআই) শাহবুর এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন লংগদু থানার ইনচার্জ মোহাম্মদ আরিফুল আমিন। বক্তব্যে তিনি বলেন, আমি আপনাদের সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত আছি। আইন-শৃঙ্খলা রক্ষায় আপনাদের সহযোগিতা কামনা করছি। পাশাপাশি আসন্ন ইউপি নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। যারা অসহযোগিতা করেন কিংবা আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটান অথবা ঘটানোর চেষ্টা করেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় মাইনীমুখ ইউপি মহিলা সদস্য ফাতেমা জিন্না, ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সদস্য আজগর আলী, মাইনীমুখ ব্যবসী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন সোহেল উপস্থিত ছিলেন।
