জিয়াউল জিয়া/মোঃ মহিউদ্দিন
‘গণতান্ত্রিক ররাষ্ট্রে নির্বাচনে ভোটার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যপার। ভোটারদের কেন্দ্রমুখী করা নির্বচানের দায়িত্ব থাকা সকলের’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
সোমবার দুপুরে রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভা সাধারণ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশন ও উপজেলা প্রশাসনের আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন।
মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন, একটি দেশের গণতন্ত্র, শান্তি ও উন্নয়নের জন্য ভোটের কোন বিকল্প নাই। রাষ্ট্র বা দেশ কারা পরিচালনা করবে তা নির্ধারন করা হয় ভোটের মাধ্যমে। আমরা যদি সেই আস্থাটি নষ্ট করে ফেলি তাহলে হবে না। সেই আস্থাটা সকলে মিলে ফিরিয়ে আনতে হবে।
কমিশনার রাশেদা সুলতানা আরও বলেন,বাংলাদেশ নির্বাচন কমিশন চাই সাধারণ মানুষ যাতে নিরভয়ে ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করবো। যাতে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দিতে পারে। মানুষের মাঝে আতঙ্ক বিরাজ না করে সাধারণ ভোটার যাতে ভোট কেন্দ্র গিয়ে সুন্দর ভাবে নিজের ভোট প্রধান করতে পারে সে ব্যবস্হা আমরা করবো। যারা ভোটের পরিবেশ নষ্ট করবে তাদেরকে ছাড় দেওয়া হবেনা। 
মতবিনিময় সভা আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন,মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্ণেল আনোয়ার হোসেন ভূঁইয়া, বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্ণেল মুনতাসীর রহমান, আনসার কমান্ডার সোহাগ পারভেছ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদর্শন চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলামসহ প্রশাসানরে বিভিন্ন স্তরের উর্দ্ধতনা কর্মকর্তা ও নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীরা।
মতবিনিময় সভায় সতন্ত্র প্রার্থী রহমত উল্লা খাজা, অভিযোগ করে বলেন, আমরা পথসভা করলে সেখানে সাধারণ মানুষ ও আমাদের কর্মীদের হুমকী দেয়া হচ্ছে, মামলার ভয় দেখানো হচ্ছে, বিভিন্ন হুমকি দিয়ে আমাদের মাঠ ছাগা করার চেষ্টা করা হচ্ছে। এব্যপারে আপনাদের পদক্ষেপ কামনা করছি।
এ সময় আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী মোঃ জমির উদ্দিন অভিযোগ করে বলেন, নির্বাচেন কালো টাকার ব্যবহার হচ্ছে। এই ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। সুষ্ঠু নির্বাচন সুষ্ঠ হলে আমি বিজয়ী হব। বাঘাইছড়ি খুবই ঝুকিপূর্ণ এলাকা, অতীতে এখানে নির্বাচনের দায়িত্ব পালন করতে গিয়ে অনেককে প্রাণ দিতে হয়েছে। তাই প্রশাসনের নিকট দাবি জানাবো এ বিষয়গুলো যাতে তারা বিবেচনায় রাখেন।
তিনি আরও অভিযোগ করে বলেন, আমার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী, নির্বাচনী মাঠে বিভিন্ন কথা ছড়াচ্ছেন। তিনি নির্বাচনী কৌশল হিসাবে সেনাবাহিনীর নাম ব্যবহার করছে। আমি মনে করি তিনি আমাদের গর্ব সেনাবাহিনী নিয়ে অপপ্রচার করছে। তিনি যেন এহেন অপপ্রচার থেকে সড়ে আসেন। আমি চাই বাঘাইছড়ি নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ হোক।
জমির বলেন, বাঘাইছড়ির এই নির্বাচন এই কমিশনের প্রথম নির্বাচন, তাই কমিশনকে অধিকতর সতর্ক থাকার অনুরোধ করছি।
মতবিনিময় সভায় রাঙামাটির পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বলেন, নির্বাচনে কেউ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইলে বা চেষ্টা করলে মার্কা বা চেহারা দেখে বিবেচনা করবো না। তার বা তাদের বিরুদ্ধে কঠোন ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করার দরকার সবই করা হবে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, গত ইউপি নির্বাচনের মতো সুন্দর ও সুষ্ঠুভাবে এই পৌরসভা নির্বাচনও শেষ করবো আমরা। কোন ধরণের অরাজকতাকে প্রশ্রয় দেয়া হবে না। এই নির্বাচন নিয়ে আমাদের সকল প্রস্তুতি আমরা শেষ করেছি।
