লংগদু উপজেলার প্রানকেন্দ্র ভাইট্টাপাড়া বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে এ শাখার উদ্বোধন করেন লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
এজেন্ট ব্যাংকের স্বত্তাধিকারী সোহেল এন্টারপ্রাইজের আয়োজনে ব্যাংক কার্যালয়ে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। বায়তুশ শরফ মাদ্রাসার সুপার হাজী ফোরকান আহামেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, ডাচ বাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার নাজিমুল ইসলাম, লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান, সোহেল এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী সোহেল রানা প্রমূখ।
