খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৈদ্যুুতিক শট সার্কিটে প্রমোদ বিকাশ কার্বারি (৬৫) ও তার ছেলে কেশনাথ চাকমা (৪৩) এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে পানছড়ি উপজেলার দক্ষিণ লতিবান নবীন চন্দ্র কার্বারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, হাঁসের ঘর নির্মাণের জন্য নিজ পুকুরে নামলে বৈদ্যুতিক শট সার্কিটে তারা মারা যায়। পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুমেন চাকমা তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, তাদের মৃত্যু স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই হয়েছে।