বান্দরবানের থানচিতে বিষপানে এক বৌদ্ধ বিহারের ভিক্ষুর মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় ভিক্ষুকে বান্দরবান সদর হাসপাতালে আনাহলে তাঁর মৃত্যু হয় সোমবাররাতে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, থানচি উপজেলার দুর্গম যোগাযোগ বিচ্ছিন্ন রেমাক্রি এলাকার বাচি অং পাড়াস্থ বৌদ্ধ মন্দিরে ভিক্ষু হিসেবে দায়িত্ব পালন করছিলেন ভিক্ষু চিংপ্রæ মারমা। তারবাড়ি সদর উপজেলার রাজবিলা এলাকার বাসিন্দা। ক’দিন আগে বিহারের ভিক্ষু বিষপান করেন। খবর পেয়ে বিহারের কর্তৃপক্ষরা নিজেরাই আদিপদ্ধতি অনুসারে তার চিকিৎসা করান।
তবে সোমবার বিকালে হঠাৎ করে অবস্থার অবনতি হলে দ্রæত ভিক্ষুকে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বৌদ্ধ ভিক্ষুকে জেলা সদর হাসপাতালে আনা হলে রাতে মৃত্যু হয় এই ভিক্ষুর।তবে স্থানীয়দের দাবি, তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ ঘটনার থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, ‘মৃত্যুর বিষয়ে থানায় কোন তথ্য বা অভিযোগ করা হয়নি। তবে পুলিশ বৌদ্ধ ভিক্ষু বিষপানে আত্মহত্যা করার চেষ্টার বিষয়টি খতিয়ে দেখছে।’
