কাপ্তাই প্রতিনিধি ॥
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে কাপ্তাইয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য।
উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং চন্দ্রঘোনা মিশন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগাম, বেসরকারি উন্নয়ন সংস্হা ব্র্যাক, হিলফ্লাওয়ারের সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা সদর হাসপাতাল হতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা সদর হাসপাতাল হতে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও হাসপাতালে এসে শেষ হয়।
এইসময় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ আহমেদ চৌধুরী, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দীন, চন্দ্রঘোনা মিশন হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগ্রামের ম্যানেজার বিজয় মারমা, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াস, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে হাসপাতাল চত্বরে দিবসটি উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
