বিশ্ব বেতার দিবস-২০২৩ উপলক্ষে ‘বেতার ও শান্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি বেতার কেন্দ্র থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়, র্যালিটি বেতার কেন্দ্র থেকে শুরু হয়ে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঘুরে পুনরায় বেতার কেন্দ্রে এসে শেষ হয়। পরে রাঙামাটি বেতার কেন্দ্রে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বেতার রাঙামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এ বি এম মাহবুবুর রহমান, সভায় সভাপতিত্ব করেন প্রকৌশলী মো: আবু সাইদ এবং স্বাগত বক্তব্য রাখেন সহকারি বার্তা নিয়ন্ত্রক মাহাবুব উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বেতারের অনুষ্ঠান শাখার উপ-আঞ্চলিক পরিচালক মো. সেলিম, সহকারি পরিচালক (অনুষ্ঠান) মো: জাকারিয়া সিদ্দিকী, বেতারের শিল্পী, কলা-কুশলীসহ বেতারের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।(বিজ্ঞপ্তি)
