বৈসাবি উপলক্ষে রাঙামাটি শহরের বিশিষ্ট ব্যক্তিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রিয়াদ মেহমুদ। শনিবার সকালে তিনি রাঙামাটি রিজিয়নের অধীনস্থ সকল জোন কমান্ডারদের সাথে নিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। প্রথমেই রিজিয়ন কমান্ডার শুভেচ্ছা বিনিময় করতে যান সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী ও দীপংকর তালুকদার এমপি’র বাসভবনে। তিনি সাংসদ দীপংকর তালুকদারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তাঁরা একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং সৌজন্য সাক্ষাত করেন। এসময় রিজিয়ন কমান্ডারের সহধর্মিনী মিসেস রিয়াদ মেহমুদ এবং সকল জোন কমান্ডারগণের সহধর্মিনীগণও উপস্থিত ছিলেন। এছাড়াও ডিজিএফআই অধিনায়ক কর্নেল শামসুল আলমও এসময় উপস্থিত ছিলেন। সাংসদ দীপংকর তালুকদারের বাসভবনে রিজিয়ন কমান্ডারের সাথে অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, পুলিশ সুপার মোঃ আলমগীর কবীরসহ প্রশাসনিক উর্ধ্বতন কর্মকর্তাগণ শুভেচ্ছা বিনিময় করেন।
এরপর রিজিয়ন কমান্ডার সকল জোন কমান্ডারগণকে নিয়ে রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা এবং সমরেশ দেওয়ানের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় রাঙামাটি রিজিয়নের উর্ধ্বতন সেনা কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন।
Previous Articleলক্ষ্মীছড়িতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের মিলন মেলা
Next Article পহেলা বৈশাখে প্রাণের আয়োজন পার্বত্য শহরে
