পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে বিলাইছড়ির ৪টি ইউনিয়নে ১৩ মেট্রিক টন খাদ্যশস্য ১৩ শতাধিক মানুষের মাঝে বিলি করা হয়েছে।
মঙ্গলবার (৭এপ্রিল) সকালে বিলাইছড়ি উপজেলার খাদ্য গুদামে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া ও বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার পারভেজ চৌধুরী অসহায় জনসাধারণদের হাতে খাদ্যশস্যগুলো তুলে দেন।
বিতরণকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, দেশের কর্মহীন অসহায় মানুষের পাশে সরকার করোনা প্রতিরোধমূলক সামগ্রী, খাদ্যদ্রব্য ব্যবস্থা করে পাশে দাঁড়িয়েছে। যাতে করে দেশের প্রতিটি জনগণ সুরক্ষিত থাকে এবং কেই যাতে দুবেলা না খেয়ে দিন পার না করে।
তিনি বলেন, সবাই ঘরে থাকবেন এবং কোনো কাজ থাকলে ঘরে বসে করবেন। কিন্তু মানুষের সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রাখবেন। যাতে করে ভাইরাসটি ছড়িয়ে পরতে না পারে। তিনি বলেন, এই অবস্থার মোকাবিলা করার জন্য সবাইকে প্রস্তুত থাকতে হবে এবং সেভাবেই সবাইকে চলতে হবে।
এ সময় বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ হাবিব, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন সদস্য অভিলাষ তংচঙ্গ্যা, ফারুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিদ্যালাল তংচঙ্গ্যা, মৌজা হেডম্যান তরুন কান্তি তংচঙ্গ্যা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের প্রাক্তন সহ-সভাপতি রাসেল মারমা, প্রাক্তন সহ-সভাপতি সুকুমার চক্রবর্ত্তী, প্রাক্তন সহ-সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা, প্রাক্তন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রহর কান্তি চাকমা, প্রাক্তন দপ্তর সম্পাদক প্রদীপ দাশ, আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক থুইপ্রæ মারমা’সহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
