বিলাইছড়ি প্রতিনিধিঃ
উপজেলা পর্যায়ে সংস্কৃতি চর্চা ও উন্নয়নে রাঙামাটির বিলাইছড়িতে ক্রীড়া ও সাংস্কৃতিক সরঞ্জাম বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে উপজেলা রেস্ট হাউজে ঢোল, তবলা, হারমোনিয়াম, ফুটবল, ভলিবল ইত্যাদি বিতরণ করেন জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা, সহ-সভাপতি সুকুমার চক্রবর্তী, যুগ্ম-সাধারণ সম্পাদক শুভাশীষ কর্মকার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদর্শন বড়ুয়া।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি তরুণ কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি ঊষামং মারমা ও সাধারণ সম্পাদক মো. ইসহাকসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
