পুষ্প মোহন চাকমা, বিলাইছড়ি ।।
রাঙামাটির বিলাইছড়িতে করোনায় বেবী তালুকদার(৫০) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ২নং কেংড়াছড়ি ইউনয়নের ৭নং ওয়ার্ডের সাবেক সংরক্ষিত মেম্বার ছিলেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা জানান, বেবী তালুকদার কোভিড-১৯ পজিটিভ ছিল। তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে আটটায় মারা যান। এসময় তিনি বলেন, বিলাইছড়িতে কোভিড সচেতনতা বাড়াতে না পারলে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করবে।
