‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চাই’ শ্লোগানকে সামনে রেখে বুধবার উপজেলা শিল্পকলা একাডেমীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বিলাইছড়ি উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি বিলাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাফর আহমদের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র সভাপতি মো: আব্দুস সালাম ফকির। ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় মোঃ আব্দুস সালাম ফকির সভাপতি ও মোঃ জাফর আহাম্মদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মোঃ শাহ্ আলম। এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক দীপন তালুকদা দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এড. সাইফুল ইসালাম (পনির), সিনিয়র যুগ্ম সম্পাদক এড. মামুনুর রশীদ মামুন, যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী।
এছাড়া উপজেলা কাউন্সিলরদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারেক, সাংগঠনিক সম্পাদক সেলিম সর্দার, উপজেলা যুব দলের সম্পাদক মোঃ রেজাউল করিম, বিলাইছড়ি ইউপি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ধনমনি চাকমা, উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহ্জাহান, কেংড়াছড়ি ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির, উপজেলা ছাত্র দলের সম্পাদক মোঃ মামুন, উপজেলা বিএনপি’র স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক দীপংকর চাকমা, সহ-দপ্তর সম্পাদক মংখইচিং মার্মা, উপজেলা তাঁতী দলের সভাপতি মোঃ এরশাদ হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নাসির আহম্মদ, কেংড়াছড়ি ইউপি বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তফা, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম।
