বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি জেলা কমিটি গঠিত হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ নভেম্বর মঙ্গলবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটি পার্বত্য জেলা কমিটির সদর হাসপাতাল এলাকার অস্থায়ী কার্যালয়ে রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়। সম্মেলনে নির্বাচনের মাধ্যমে ১৯ সদস্য বিশিষ্ট রাঙামাটি পার্বত্য জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
এতে মো. আবুল হাসেমকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়াকে সহসভাপতি, শিখা চাকমা, রীতা চাকমাকে সহসভাপতি, নির্মল বড়ুয়া মিলনকে সাধারন সম্পাদক এবং কমিটির অন্যান্য সদস্যরা হলেন সম্পাদক মন্ডলীর সদস্য- জুঁই চাকমা, জগৎ মিত্র চাকমা, মো. আব্দুল মান্নান (রানা), এমিলি চৌধুরী, মো. খায়রুল, কার্যকরী সদস্য- মো. হেলাল উদ্দিন, মো. জিয়া উল হক জিয়া, মিঠুন মন্ডল, বিশাল চাকমা রাসেল, কৃষ্ণা চাকমা, মো. আব্দুল হালিম, ছায়া রানী চাকমা,সাফিয়া খাতুন স্বপ্না ও আদর্শ রানী চাকমা। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড আকবর খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পলিট ব্যুরোর সদস্য আকবর খান বলেছেন- দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্দ্ধগতি বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রনে ব্যর্থ এই সরকার কেবল মাত্র জনগনের অর্থ লুটপাট আর ভোটাধিকার কেড়ে নেওয়ার ক্ষেত্রে তারা দক্ষ ও সফল। ভোটাধিকার হরনের ক্ষেত্রে তারা এতটাই দক্ষতার পরিচয় দিচ্ছে তার বাস্তব প্রতিফলন এখন স্থানীয় সরকার নির্বাচনে ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ভোট-ভোট খেলায় দেখা যাচ্ছে। পরিস্থিতি এমন দাড়িয়েছে যে মনে হচ্ছে কেবলমাত্র যেন তেন উপায়ে নৌকা প্রতীক বরাদ্ধ পেলেই সে নিশ্চিত বিজয় ধরে নিচ্ছে। কোন প্রকার প্রতিযোগীতার সুযোগ আজ আর নির্বাচনে অবশিষ্ট নেই। স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে দিয়ে আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনের রিহার্সেল বা মহড়া করে নিচ্ছে।’
সম্মেলনে ভার্চুয়ালী রাঙামাটি পার্বত্য জেলা প্রতিনিধি সন্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের শুভেচ্ছা জানান, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড সাইফুল হক।
সম্মেলনে বক্তব্য রাখেন, রাঙামাটি পৌর কমিটির আহবায়ক মো. আব্দুল মান্নান (রানা), রাঙামাটি সদর উপজেলা কমিটির আহবায়ক এমিলি চৌধুরী, লংগদু উপজেলা কমিটির আহবায়ক মো. হেলাল উদ্দিন, কাউখালী উপজেলা কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. বাদল বরণ বড়ুয়া, বরকল উপজেলা কমিটির আহবায়ক ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য জুঁই চাকমা, সদস্য সচিব জগৎ মিত্র চাকমা, রাঙামাটি জেলা কমিটির কার্যকরী সদস্য মো. আব্দুল হালিম ও রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক নির্মল বড়ুয়া মিলন। ( প্রেস বিজ্ঞপ্তি)
