নিজস্ব প্রতিবেদক ॥
বিশিষ্ট সমাজসেবী ও সাবেক পূজা উদযাপন পরিষদের সভাপতি বিজয় রতন দে’র মা ও বাবার স্মরণ উৎসব আগামী ১৮ ও ১৯ জুলাই অনুষ্ঠিত হবে। দু’দিনব্যাপী এই স্মরণ অনুষ্ঠানে শ্রীমদ্ভগবদগীতা পাঠ, বস্ত্র বিতরণ, পাল্টা কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে। পুলিশ সুপার অফিস সংলগ্ন শ্রীশ্রী দক্ষিণেশ^রী কালী মাতৃ মন্দিরে এই উৎসব উদযাপন করা হবে।
উৎসবের আয়োজক খোকন কুমার দে বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও স্বর্গীয় নিরঞ্জন কুমার দে ও স্বর্গীয়া কল্পনা রানী দে’র স্মরণ উৎসব নানান মাঙ্গলিক আয়োজনে দু’দিনব্যাপী অনুষ্ঠানে মাধ্যমে উদযাপন করা হবে। এতে ১৮ জুলাই সোমবার সকালে দেশবরেণ্য গীতা সুধাকর প্রদর্শন দেবনাথের পরিবেশনায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ অনুষ্ঠিত হবে। দুপুরে মহাপ্রসাদ বিতরণ এবং বিকালে বস্ত্র বিতরণ করা হবে। রাতে মহোৎসবের অধিবাস কীর্তন এবং রাতব্যাপী পাল্টা মনসা পুঁথি পাঠ করা হবে। এতে অংশ নিবেন রণজিত কর ও বিষ্ণুপদ দাশ। ১৯ জুলাাই মঙ্গলবার অষ্টপ্রহরব্যাপী মহোৎসব অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সকলের অংশগ্রহণ কামনা করেছেন আয়োজকরা।
