মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
রাঙামাটির বাঘাইছড়ি ২৭ বিজিবি মারিশ্যা জোনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় বিজিবি মারিশ্যা জোন সদরে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ২৭ বিজিবি মারিশ্যা জোনের কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ আনোয়ার হোসেন ভুইঁয়া (পিএইচসি, আর্টিলারী)।
বিশেষ অতিথি ছিলেন, বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, ২৭ বিজিবি উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ সহিদুল ইসলাম, ১৮ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক আলী রেজা রাব্বি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, পৌর মেয়র জাফর আলী খান, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, কাচালং সরকারি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, বাঘাইছড়ি থানার প্রতিনিধি এস আই মোঃ ইমতিয়াজ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন আল মামুন , কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এ সময় মারিশ্যা জোন কমান্ডার আমন্ত্রিত অতিথিদের সাথে মুক্ত আলোচনার মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর ম্যারাথন- ২০২১ এর বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিভিন্ন কর্মপরিকল্পনা ঘোষণা করেন।
