নিজস্ব প্রতিবেদক
বুধবার রাতে মোটরসাইকেলযোগে রাঙামাটি থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে নানিয়ারচর উপজেলার ঘিলাছড়িতে মোটর সাইকেল দূর্ঘটনায় কৃঞ্চা জিনা চাকমা পপি নামে এক নারী নিহত হয়েছেন।
সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর খাগড়াছড়ি জেলায় কর্মরত পপি চাকমার বাড়ি দীঘিনালার বাবুছড়া এলাকায়।
এই সময় মোটর সাইকেল চালনাকারি অলবিন চাকমাও গুরুতর আহত হয়। সে খাগড়াছড়ি জেলা সদরের উপালিপাড়া এলাকার জ্ঞান দত্ত চাকমার পুত্র । তাকে রাঙামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নানিয়ারচরের বাসিন্দা রেজা জানান, রাতে একটি মোটর সাইকেলকে চাপা দেয় কোন একটি গাড়ি। স্থানীয়রা খবর পেয়ে আহতকে উদ্ধার করে রাঙামাটি হাসপাতালে পাঠায় এবং পুলিশে খবর দেয়। আমরা সন্দেহভাজন দুইটি গাড়ী আটক করে পুলিশকে জানিয়েছি। রাত আনুমানিক নয়টার দিকে এই দূর্ঘটনা ঘটেছে বলে জেনেছি।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেছেন,‘ঘটনাটি রাত ৯টার দিকে ঘিলাছড়ি বাজারের একটু পরে যাত্রী ছাউনী আছে, সেখানকার এলাকার পাশের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সেখানে গেছে। নিহতের লাশ এখনও ঘটনাস্থলে রয়েছে। সেখানে নেটওয়ার্ক কম পাওয়াতে ঘটনাস্থলে যাওয়া পুলিশের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে এ ঘটনার আইনী প্রক্রিয়া চলছে। লাশ থানায় নিয়ে আসলে বিস্তারিত জানা যাবে।’
জানা যায়, ‘নিহত কৃষ্ণাজিনা চাকমা পপি খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায়। তিনি একটি প্রোগ্রামের কাজ শেষে রাতে বাড়িতে ফিরছিলেন। ঘিলাছড়ি এলাকায় পৌঁছালে বাইকের সাথে ট্রাকের সংঘর্ষে কৃষ্ণাজিনা চাকমা পপি মৃত্যুবরণ করেন এবং বাইক চালক এবং অফিসের কলিগ অলবিন চাকমা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
