নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে প্রচারবহুল দৈনিক যুগান্তরের ২৩তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। রোববার সকালে এগারোটায় বান্দরবান বাজারের লাকীপ্লাজাস্থ যুগান্তর অফিসে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ২৩ বছরে যুগান্তর বর্ষপূর্তির কেক কাটেন বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিনারুল হক, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মংসানু মারমা, যুগান্তরের জেলা প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, জিটিভি প্রতিনিধি মোহাম্মদ ইসহাক, একুশে টিভি প্রতিনিধি নজরুল ইসলাম টিটু, যমুনা টিভি প্রতিনিধি বাটিং মারমা, আজকের পত্রিকার প্রতিনিধি বদরুল ইসলাম মাসুদ, এশিয়ান টিভি নূরুল কবীর, মোহনা টিভি প্রতিনিধি রাহুল বড়–য়া ছোটন, যায়যায়দিন প্রতিনিধি ক্যমুই মারমা, সময় টিভির চিত্রগ্রাহক সোহেল কান্তি নাথ’সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে কেক কাটার পর যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী বলেন, যুগান্তরের প্রকাশ এবং যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নূরুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা। তার গড়ে তোলা প্রতিষ্ঠান দৈনিক যুগান্তর আজ দেশবাসীর আস্থার একটি গণমাধ্যম। যুগান্তরের উত্তরাত্তোর সম্মৃদ্ধি কামনা করছি।
