রবিবার সন্ধ্যায় মা দেবী দুর্গার বোধন আর পঞ্চমী পূজার মধ্য দিয়ে সারাদেশব্যাপী শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। আর এই উৎসবকে ঘিরে সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও বইছে আনন্দের বন্যা।
মা দেবী দুর্গার বোধন আর পঞ্চমী পূজার মধ্য দিয়ে গত রাত থেকে শুরু হল শারদীয় দুর্গোৎসবের। প্রতিটি মন্দিরে মন্দিরে মাকে জাগ্রত করার প্রার্থনা আর পঞ্চমী পূজার মধ্য দিয়ে শুরু হয় দুর্গার পূজার । নানা রঙ এ নতুন সাজে আর বাহারি পোষাকে দেবী দুর্গাকে সাজিয়েছে ভক্তরা।
পৌরাণিক শাস্ত্র মতে, দেবকূলে মাঘ থেকে আষাঢ় এ ছয়মাস উত্তরায়ন দিন, আর শ্রাবণ থেকে পৌষ-এ ছয়মাস দক্ষিণায়ন রাত। রাবণ বধের জন্য আশ্বিন মাসে দুর্গা পূজা করেছিলেন রামচন্দ্র। অকালে বোধন তাই শারদীয় দুর্গাপূজা। এবার নৌকায় আসছেন দেবী দুর্গা, আর ফিরে যাবেন ঘোড়ায়।
গতকাল ছিলো মহাষষ্ঠী, আজ মহাসপ্তমী, কাল মহাষ্টমী ও কুমারী পুজো, ১৮ অক্টোবর মহানবমী এবং ১৯ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী এই দুর্গোৎসব।