নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের কটুক্তিমুলক বক্তব্য, হত্যার হুমকি এবং সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ করেছে আওয়ামীলীগ। শনিবার সকালে বান্দরবানে জেলা আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় রাজারমাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, লক্ষীপদ দাশ, পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ, সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুর রহিম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের বক্তব্য নিন্দনীয়। তাকে হত্যার হুমকি এবং দেশে সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ফলে দেশ এগিয়ে যাচ্ছে। আর তার এই সাফল্যে বিএনপি ও তার অনুসারীরা দেশে নৈরাজ্য সৃষ্টি করে জনমনে আতংক সৃষ্টি করছে।
