বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার জেলা ও দায়রা জজ আদালতস্থ আইনজীবি ভবন মিলনায়তনে গোপন ব্যালটের ভোটে ৩১ ভোট করে পেয়ে মো: আবুল কালাম সভাপতি এবং মোহাম্মদ খলিল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি সভাপতি মো: ইলিয়াছুর রহমান পেয়েছেন ২৮ ভোট এবং আওয়ামী প্যানেলের প্রার্থী ইকবাল করীম পেয়েছেন ১৭ ভোট। অপরদিকে সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ¦ন্দি মো: মোর্শেদুল ইসলাম পেয়েছেন ২৫ ভোট এবং আওয়ামী প্যানেলের প্রার্থী মো: এমদাদ উল্লাহ পেয়েছেন ১৯ ভোট। অন্যান্য নির্বাচিতরা হলেন: সহ-সভাপতি মোঃ সাদুকুল মাওলা, সহ-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর চৌধুরী, অর্থ সম্পাদক মোঃ শামসুল হক, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন ভূঁইয়া, আইটি সম্পাদক মোঃ তাওহীদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোজাহিদুল ইসলাম. কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন আবু হেনা মোস্তফা কামাল, জিয়াউল হক এবং মেনুসাং মার্মা।
আইনজীবী সমিতির নতুন নেতারা জানিয়েছেন, ‘আমরা সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হওয়াতে আমরা অনেক খুশি। ৮০ জন ভোটারের মধ্যে ৭৭ জন ভোটার ভোট প্রয়োগ করেছেন। নির্বাচন শেষ এখন আমরা জয়ী এবং পরাজিতরা সকলে একসাথে মিলেমিশে চেষ্টা করব সর্বস্তরের সকল জন সাধারণকে সুষ্ঠ আইনসেবা প্রদানের। শান্তিপূর্ন ভাবে সকলের অংশ গ্রহণে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় দায়িত্বপ্রাপ্তদের ধন্যবাদ জানাচ্ছি।’
