বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌরসভা এলাকার ১২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে ৩ হাজার ৬০০ কেজি সার এবং ২৪০ কেজি ভুট্টা বীজ বিতরন করেছে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর। সোমবার সকালে উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তর প্রাঙ্গণে সার ও বীজ বিতরণ করেন বাঘাইছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা অলি হালদার।
এসময় কৃষি সম্পসারণ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. তোফায়েল আহমেদসহ কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এসময় উপজেলা কৃষি অফিসার অলি হালদার বলেন, কৃষি প্রণোদনার অংশ হিসেবে এসব সার ও বীজ বিতরণ করা হয়েছে। পাহাড়ে তামাক চাষ নিয়ন্ত্রণে এই প্রণোদনা সহায়ক ভূমিকা রাখবে। এবছর উপজেলার ২৫০ বিঘা জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ভুট্টা চাষ পরিবেশের জন্য যেমন উপকারী তেমনি লাভজনক। আগামীতে বৃহৎ বড় পরিসরে ভুট্টা চাষের প্রকল্প হাতে নেয়া হবে।
বিতরণ অনুষ্ঠানে প্রতিজনকে কৃষককে ৩০ কেজি সার ও ২ কেজি ভুট্টা বীজ দেয়া হয়।
