বাঘাইছড়িতে সমন্বিত পুষ্টি কর্ম-পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটি আয়োজনে লিন প্রকল্পের সহযোগিতায় এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান সুদর্শন চাকমা, ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম ও সাগরিকা চাকমা, বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার মোঃ মাহাবুবুল ইসলাম, বাঘাইছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ, বাঘাইছড়ি প্রেস ক্লাব সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, কাচালং সরকারি কলেজ অধক্ষ মীর কামাল হোসেন, সাজেক ইউপি চেয়ারম্যান নেলসন চাকমা, রুপকারী ইউপি চেয়ারম্যান শ্যামল চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা নীহার রঞ্জন উপস্থিত ছিলেন। এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা লীন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার রুপম চাকমা, লীন প্রকল্পের ম্যনেজার রাজিব দাশগুপ্ত, বাঘাইছড়ি উপজেলা সমন্বয়কারী সুজিত চাকমা।
কর্মশালায় লীন প্রকল্পের পুষ্টি বিষয়ক গুরুত্বপূর্ণ দিকগুলো তুলে ধরে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে ভৌগলিক অবস্থানগত কারণে পরিপূর্ণভাবে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তাবায়ন করা যাচ্ছে না। পুষ্টি বিষয়ে সরকারের লক্ষ্য বাস্তবায়নের জন্য লীন প্রকল্পের কার্যক্রম সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে পৌঁছে দেওয়া সম্ভব। নিরাপদ পুষ্টির জন্য সকলের অবস্থান থেকে কাজ হরতে হবে।
